Movie Name: “Unfriended” (2014)
Genre: Horror, Thriller
Director: Levan Gabriadze
Leading Caste: Heather Sossaman, Matthew Bohrer, Courtney Halverson
Country: USA
Language: English
IMDB Rating: 5.9
My Rating: 6.0
আমাদের শহুরে জীবনে অশরীরী কোন কিছুর তেমন একটা অবস্থান নেই । তাই আমরা আমাদের টিভির বা মনিটরের পর্দায় কৃত্রিম ভয়ের ঘটনা দেখে শিহরিত হতে চাই । আমিও তার ব্যতিক্রম নই । তবে বুদ্ধি হবার পর থেকে যে কটা হরর মুভি দেখেছি তার প্রায় সবগুলোই বলা যায় খুবই নিম্ন মানের । তবে কিছু ভালো মুভিও দেখেছি হরর জেনরার । সেগুলোর আলোচনা না হয় এখন বাদ রাখলাম ।
“Unfriended” মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে । হরর মুভি বলতে যা বুঝায় সেরকমই তবে ভয় পেয়ে শিহরিত হবার মতো তেমন কিছু নেই এই সিনেমায় । এটি মূলত “found footage” নির্ভর একটি সিনেমা যা আমি আগেও দেখেচি “Colverfield”, “Paranormal Acivity” বা “Dabbe” বা “Project Almanac”নামক মুভিগুলোতে । মূলত ক্যামেরায় রেকর্ড হচ্ছে এই ধরণের দৃশ্য দিয়েই যদি কোন সিনেমা বানানো হয়ে থাকে তবে তাকেই “found footage” বলে । তবে সিনেমার গল্প এবং ধারণাটি খুবই ভালো লেগেছে । প্রায় পুরো সিনেমাটিই দেখানো হয়েছে Skype এর ভিডিও স্ক্রিনে এবং কিছু দৃশ্য দৃশ্য দেখানো হয়েছে ল্যাপটপের স্ক্রিনে । এই ধারণাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মূলত এটিই আমার কাছে প্রধান আকর্ষণ ছিল মুভিটি দেখার জন্য ।
সিনেমার গল্পে দেখানো হয়েছে যে কিছু বন্ধু রাতেরবেলা গ্রুপ চ্যাট করার সময় তাদের মাঝে একজন আগন্তককে দেখতে পায় । এই আগন্তক আর কেউ নয় বরং তাদেরই পরিচিত আরেক বান্ধবী যে ঠিক এক বছর আগে মারা গিয়েছে । এরপর এক এক করে ঘটতে থাকে নানা রকম আজব আজব ঘটনা এবং প্রত্যেক বন্ধুর গোপন কিছু খবর ফাঁস হতে থাকে । এবং অবতারণা করা হয় বেশ কিছু শ্বাসরুদ্ধকর দৃশ্যের । বাকিটা মুভিটি দেখলেই বুঝে যাবেন ।
হরর মুভির তুলনায় আমার কাছে মুভিটিকে বেশি থ্রিলারধর্মী মনে হয়েছে । তারপরেও অন্য আমেজের একটি হরর মুভি বলা যায় এটিকে । সুতরাং এই অন্য আমেজটি যদি অনুভব কতে চান তবে দেখে ফেলতে পারেন ২০১৪ সালের বেশ সাড়া জাগানো এই মুভিটি ।
Torrent Link: https://kat.cr/unfriended-2014-1080p-brrip-x264-yify-t11015884.html