Name of the Movie: Child 44 (2015)
Genre: Drama, Thriller
Country: USA and UK
IMDB Rating: 6.4
My Rating: 4.5
ব্রিটিশ
মুভিগুলোর মধ্যে কেমন যেন একটা মাদকতা রয়েছে । প্রচণ্ডভাবে যা আমাকে টানে । সেই
সুবাদেই এই মুভিটি দেখতে বসে । তবে এক্ষেত্রে একদমই হতাশ হয়েছি । গল্প যেমন খারাপ তেমনি
পুরো সিনেমায় কোন সাসপেন্স খুঁজে পাইনি, আর অসাধারণ ধীর গতির একটি মুভি, যা দেখার
জন্য আমার অসীম ধৈর্যের পরিচয় দিতে হয়েছে ।
“There is no murder in paradise” এই লেখাটি দিয়ে সিনেমার শুরু । সিনেমায়
তুলে ধরা হয়েছে ১৯৫০ এর দশকের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সময়টা, স্টালিনের যুগ ।
রাশিয়াকে স্বর্গের সাথে তুলনা করেই মনে হয় এই ধরণের একটা উক্তি ব্যবহার করা হয়েছে
। আর এই কারণেই তৎকালীন রাশিয়ায় কোন খুনের তদন্ত হত না । সেই রকমই কিছু তুলে ধরা
হয়েছে এই সিনেমায় ।
সিনেমার
প্রধান চরিত্রে অভিনয় করেছেন Tom Hardy এবং পরিচালনা করেছেন Daniel Espinosa । সিনেমার শুরুটা দেখে সিনেমার কাহিনী সম্পর্কে আপনার মনে যে ধারণার
সৃষ্টি হবে তা খুব অল্প সময়ের মধ্যেই পাল্টে যাবে । সম্পূর্ণ নতুন এক কাহিনী
উপস্থাপন হবে আপনার সামনে । এই চমকটিই একমাত্র ভাল লেগেছে আমার কাছে । তবে আপনি
যদি জানতে চান কি সেই চমক তবে দেখতে বসে যেতে পারেন ।

No comments:
Post a Comment