Original Title: Taegukgi Hwinallimyo
English Title: The Brotherhood of War (2004)
Country: South Korea
Language: Korean
IMDB Rating: 8.2
My Rating: 8.5
দিন দিন
সাউথ কোরিয়ান মুভির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি ভীষণভাবে । এরই ধারাবাহিকতায় আরও একটি
কোরিয়ান সিনেমা দেখা হয়ে গেল আমার । এই সিনেমার মূল কাহিনী আবর্তিত হয়েছে দুই
ভাইয়ের সম্পর্ককে নিয়ে । বড় ভাই এবং ছোট ভাই । বড় ভাইয়ের চরিত্রে এই সিনেমায় অভিনয়
করেছেন বিখ্যাত অভিনেতা Dong-gun Jang । উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যেকার
যুদ্ধের সময় ভাগ্যক্রমে এই দুই ভাইই যুদ্ধে জড়িয়ে যায় । বলা যায় জোর করেই তাদের
যুদ্ধে পাঠানো হয় । যুদ্ধের ময়দান এবং যুদ্ধকালীন সময়ে দেশের সার্বিক অবস্থা ফুটে উঠেছে এই
সিনেমায় । কিভাবে যুদ্ধ একটি দেশ, একটি পরিবার, এমনকি একটি সম্পর্ককে সম্পূর্ণ
পাল্টে ফেলতে পারে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলা হয়েছে এই সিনেমায় । যুদ্ধের
ভয়াবহতা এবং যুদ্ধের কারণে মানুষের মানসিক পরিবর্তনগুলো খুবই সুন্দর ভাবে
চিত্রায়িত করা হয়েছে । সিনেমার মাঝে অনেক কিছুই আছে । আছে কিছু ইতিহাসও বটে । আমার
খুবই ভাল লেগেছে । যারা কোরিয়ান মুভি এবং যুদ্ধের মুভির ভক্ত তাদের জন্য
নিঃসন্দেহে এটি একটি আদর্শ সিনেমা ।

No comments:
Post a Comment