Search This Blog

Monday, June 1, 2015

আমার কবিতাঃ "স্বপ্ন ও দুঃস্বপ্ন"

স্বপ্ন ও দুঃস্বপ্ন
--------- তাকাদ্দুস আন্-নূর

দু’চোখের দু’পাতার আলিঙ্গনে, দুঃস্বপ্নেরা তাদের ডানা মেলে,
নিস্তব্ধ রাতকে আরও নিস্তব্ধ করে,
দক্ষিণের খোলা জানালার পর্দার ফাঁকে,
দক্ষিণা বাতাসের দোলা খেয়ে, শীতল অনুভূতির পরশ ছড়িয়ে,
রাতের তীব্রতা বাড়িয়ে, সন্ধ্যা রাতকে মধ্য রাতে পরিণত করে,
নির্জন রাতের ঝিঁঝিঁ পোকার ডাকে,
ভীত সন্ত্রস্ত আমায় জাগিয়ে তোলে নতুন খেয়ালের ভুবনে।

দুঃস্বপ্নের মাঝে অস্তিত্বের সঙ্কটে, দিশেহারা আমি দিক-বিদিক ছুটে,
হয়রানির অট্টহাসির চিৎকারে সঙ্কুচিত করি নিজেকে।

শুকনো গলায় এক গ্লাস বরফ শীতল পানির ছোঁয়ায় ফিরে পাওয়া প্রাণে,
নতুন স্বপ্নে, নতুন আশায় জীবনের গতি টানে।
দুঃস্বপ্ন আর হাহাকারের আর্তনাদের ধুম্রজাল ছিঁড়ে,
গভীর নিদ্রায় তলিয়ে থাকা আমি আবার স্বপ্ন দেখি নতুন এক সকালের।    

No comments:

Post a Comment