---------------------------- তাকাদ্দুস আন্-নূর
আষাঢ় লগ্নের প্রথম ধারায়
তুমি, তুমি বৈশাখী ঝড়ের তাণ্ডবটায়,
তুমি হীম কুয়াশায়, বাদুরের ডানার ঝাপটায়,
তুমি জ্যৈষ্ঠের বনে আমের ঘ্রাণে,
তুমি চৈত্রের খরতায়, তুমি তুমি
তুমি আমার কার্তিকের সূচনায়।
তুমি আমার ঊষা লগ্নের
রক্তিম আভায় । তুমি, তুমি
গোধূলি লগ্নে মানসপটের মানুষীর
আভায়, তুমি, তুমি, তুমি আমার
শিরায় শিরায় বহমান আদিমতার
উন্মতায়, তুমি আমার
স্নেহময়ী মাতার আঁচলের বন্ধনে,
আমার ভালবাসায়।

No comments:
Post a Comment