Search This Blog

Thursday, October 15, 2015

Montage: রহস্যে ঘেরা অপহরণ

Original Title: “Mong-ta-ju”
English Title: “Montage” (2013)
Genre: Thriller
Country: South Korea
Language: Korean
IMDB Rating: 7.5
My Rating: 8.0


টানটান উত্তেজনার সিনেমা বলতে যা বুঝায় “Montage” সিনেমাটি সেই রকমই । ২০১৩ সালের কোরিয়ান সিনেমার সেরা ১০ সিনেমার মধ্যে মনে হয় একটি এটি । আমার দেখা ২০১৩ সালের কোরিয়ান সিনেমার গুলোর মধ্যে এটিকেই আমি সেরা সিনেমা হিসেবে নির্বাচিত করবো ।

সিনেমার শুরুটা দেখে বুঝবেন যে ১৫ বছর আগে একটি দুর্ঘটনা ঘটেছে । পরবর্তীতে জানতে পারবেন যে আসলে তা দুর্ঘটনা ছিল না বরং একটি অপরাধ ছিল । তার আরও পরে জানতে পারবেন যে এটি ছিল একটি অপহরণের মামলা যা পনের বছর পূর্বে সংঘটিত হয়েছে এবং একটি বাচ্চা মেয়ে মারা গিয়েছে কিন্তু কিভাবে ঘটেছে তা জানতে পারবেন না । জানতে হলে আপনাকে দেখে যেতে হবে পুরো সিনেমাটি । এই অপহরণের মামলাটি ছিল অমীমাংসিত এবং দক্ষিণ কোরিয়ায় কোন মামলার সমাধান যদি ১৫ বছরেও না হয় তবে সেই মামলা নিয়ে পুলিশ আর তদন্ত চালায় না । এই ক্ষেত্রে সেই জিনিসটিই দেখবেন । তবে ১৫ বছর বাদের আবারো সেই একই রকম অপহরণের ঘটনা ঘটে যা একদম ১৫ বছর আগের ঘটনাটির মতো । আর বেশি বলবো না । বাকিটা জানতে হলে দেখতে বসে যান ।

এই সিনেমার মজার বিষয় হল আগে থেকে আপনি কিছু ধরে নিতে পারবেন না । একটু পরে যে আসলে কি হবে সে সম্পর্কে আপনি আগে থেকে যদি কিছু চিন্তা করে নেন তবে সেটা ভুল হবার সম্ভাবনাই বেশি । প্রতিটি মুহূর্ত আপনাকে থ্রিলার সিনেমা দেখার যে মজা সেই মজা বা আনন্দ দিতে বাধ্য । কারণ আপনি নিজেই অনিশ্চয়তায় ভুগবেন যে আসলে কি হতে যাচ্ছে । এবং সিনেমার শেষে এমন কিছু টুইস্ট অপেক্ষা করছে যা নিজে না দেখলে হয়তো বুঝবেন না ।

এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন Uhm Jung-hwa এবং Kim Sang-kyung । সিনেমাটি রচনা এবং পরিচালনা করেছেন Geun-seop Jeong । অসাধারণ এই সিনেমাটি দেখে ফেলতে পারেন । এই সিনেমাটি আপনাকে থ্রিলার সিনেমার  উত্তেজনায় ভরপুরতা । সিনেমাটি দেখলে আপনার সময় অপচয় হবে না এটুকু নিশ্চিত করে বলতে পারি ।

Torrent Link: https://kat.cr/korean-montage-2013-dvdrip-x264-ac3-kg-t8353242.html

No comments:

Post a Comment