Search This Blog

Sunday, October 25, 2015

Cold Eyes: পর্যবেক্ষণ যখন পেশা, শখ এবং শিল্প

এক নজরে "Cold Eyes"
*************************
Original Title: “Gamsijadeul”
English Title: “Cold Eyes” (2013)
Genre: Action, Crime
Country: South Korea
Language: Korean
IMDB Rating: 7.2
My Rating: 7


২০১৩ সালের আরও একটি ব্যবসা সফল চলচ্চিত্র “Cold Eyes” । সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আগ্রহ নিয়ে দেখলাম । বেশ ভালোই লাগল সিনেমাটি ।

সিনেমাটির শুরুটা আমার কাছে বেশ রোমাঞ্চকর ছিল । কারণ পরিচালক যে আসলে কি দেখাতে চাচ্ছে তাই বুঝে উঠা মুশকিল হয়ে পড়েছিল । তবে বেশ কিছুক্ষন দেখার পর বুঝতে পারলাম যে একটা ব্যাংক ডাকাতি হতে চলেছে । সিনেমার পরবর্তী অংশে আরও বুঝা যাবে যে এটি আসলে শুধু সাধারণ ব্যাংক ডাকাতি ছিল না বরং ঠাণ্ডা মাথার কিছু ফ্রিল্যান্সার সন্ত্রাসীর কাজ ছিল যারা বিভিন্ন চুক্তিতে কাজ করে পুলিশ, ক্যামেরাসহ সবকিছুর নজর এড়িয়ে ।

অন্যদিকে আরও একটি গ্রুপ থাকে যারা পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করে তবে এদের কাজ হল নজর রাখা এবং বড় প্রৌফাইলের সন্ত্রাসীদের খুঁজে বের করা । পুরো সিনেমা জুড়ে এই দুই গ্রুপের মধ্যে বলা যায় এক প্রকার লুকোচুরি খেলা চলতে থাকে । দেখার বিষয় হল খেলার শেষ পর্যায়ে কে জিতে আর কিভাবে জিতে ।

সিনেমাটি তৈরি করা হয়েছে ২০০৭ সালের চীনের “Eye in the Sky” সিনেমার উপর ভিত্তি করে । সিনেমায় সারভেইলান্স দলের নানা কৌশল, দক্ষতা এবং কর্মপদ্ধতি তুলে ধরেছেন পরিচালক Ui-seok Jo এবং Byung-seo Kim । সিনেমার অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন Sol Kyung-gu, Jung Woo-sung, Han Hyo-joo প্রমুখ । এদের মধ্যে Sol Kyung-gu “Hope” সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেছেন । এখানেও তার অসাধারণ অভিনয় দেখা গিয়েছে ।

হালকা থ্রিলারধর্মী সিনেমা বলা যায় এটিকে । যদিও সিনেমাটি আমার কাছে বেশ ধীর গতির মনে হয়েছে তবে বাস্তববাদী গল্পের কারণে হয়তো গতির এই কমে আসা । সিনেমার শেষ পর্যায়ে একটু হতাশাও কাজ করেছে বলা যায় । তবে লক্ষ্য করেছি যে, আমার দেখা সব সিনেমা এবং পঠিত গল্পে যখন বাস্তবতা উঠে আসে তখন প্রত্যেক ক্ষেত্রেই বলা যায় আমি হতাশ হয়ে থাকি । তবে এটাও সত্য যে এই বাস্তবতা সিনেমায় তুলে ধরাও পরিচালকের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । সেদিক থেকে বলবো এই সিনেমার দুই পরিচালক সার্থক ।

Torrent Link: https://kat.cr/cold-eyes-2013-brrip-xvid-korean-sam-etrg-t8289793.html

No comments:

Post a Comment